ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বনানীতে কবরস্থানে চিরনিদ্রায় এম এ হাশেম

ads

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি এম এ হাসেমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।


দাফনের সময় মরহুমের ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যবিধি থাকায় সীমিতসংখ্যক মানুষকে কবরস্থানে প্রবেশাধিকার দেওয়া হয়। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর ১১ ডিসেম্বর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


এম এ হাসেম ১৯৫৯ সালে ব্যবসা শুরু করেন। তিনি বিভিন্ন ব্যবসার পাশাপাশি বেসরকারি খাতের সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন। ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনতা ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। নোয়াখালী থেকে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যও ছিলেন এম এ হাসেম। 

ads
ads
ads

Our Facebook Page